সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীজির হাতের আঙুল থেকে পানির উদ্বেলন

news-image

নিউজ ডেস্ক : প্রত্যেক নবীকে আল্লাহ কিছু মুজিযা বা অলৌকিক বিষয় দান করেছেন। এসব মুজিযা নবী ব্যতিত সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সাধারণত জাদু হিসেবে যা দেখানো হয় মূলত এগুলো চোখের ভেল্কি। আর মুজিযা বাস্তবসম্মত। হযরত মুসা আ. স্বীয় বগলে হাত ঢুকানোর পর বের করে আনলে হাত আলোকিত হয়ে উঠতো। যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করত। হযরত দাউদ আ. স্বীয় হাত দ্বারা লোহা ধরলে মোমের মত তা নরম হয়ে যেত। তিনি লোহা দিয়ে লৌহবর্ম বানাতেন।

আমাদের প্রিয় নবীজি সা. কেও আল্লাহ অনেক মুজিযা দিয়েছেন। এরমধ্যে একটি হলো, অযুর পানি স্বল্প থাকায় সাহাবীরা ওযু করতে পারছিলেন না। অত:পর নবী সা. পানিতে হাত মোবারক রাখলে হাত থেকে পানি উদ্বেলিত হয়।

এ সর্ম্পকে হাদীসে এসেছে, বা আনাস মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম, তখন আসরের সালাতের সময় হয়ে গিয়েছিল আর লোকেরা অযুর পানি খুজছিল কিন্তু তারা তা পেল না। এ সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু অযুর পানি আনা হল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পানির পাত্রে তাঁর হাত মোবারক রেখে দিলেন এবং লোকদের তা থেকে অযু করতে বললেন, রাবী বলেন। আমি দেখলাম, পানি তাঁর অাঙুলসমূহের নিচ থেকে উদ্বেলিত হয়ে বেবিয়ে আসছে। তখন লোকেরা অযু করল, এমন কি তাদের শেষ ব্যক্তি পর্যন্ত সকলেই অযু করল।

মুসলিম হাদীস নং ৫৭৪৩ অন্য আরেক হাদীসে এসেছে আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ ‘যাওরা’ নামক স্থানে ছিলেন। রাবী বলেন, ‘যাওরা’ হল মদিনার বাজার এবং মসজিদের সেখানকার নিকটে। তখন তিনি একটি পেয়ালা আনতে বললেন, যাতে সামান্য পানি ছিল। তিনি তাঁর (হাতের) পাঞ্জা তাতে রাখলেন। তখন তাঁর অাঙুলসমূহের মাঝ থেকে (পানি) উথলে বের হতে লাগল আর তাঁর সাহাবীগণ সকলেই অযু করলেন।

বর্ণনাকারী [কাতাদা (রহ.)] বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আবূ হামযা (রা.) তাঁরা কতজন ছিলেন? বললেন, তাঁরা ছিলেন তিনশ’ জনের মত। মুসলিম হাদীস নং ৫৭৪৪

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা