,

নখ কাটার সঠিক উপায়

news-image

নখ ত্বকের অংশ এবং আমাদের শরীরের অতি ক্ষুদ্র অংশ। এই নখ দিয়ে মেয়েরা অনেক স্টাইল করতে ভালোবাসেন। নখ বড় ও চিকন হয়ে গেলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এ অবস্থায় আসার আগেই নখ কেটে ফেলা উচিত।

কীভাবে নখ কাটবেন : অনেকেই নখ কাটতে গিয়ে বিপত্তি ঘটায়। নখ এত গভীর ও চিকন করে কেটে ফেলে যে নখের নিচের চামড়া বের হয়ে যায়। এতে রক্তও ঝরতে পারে। নখ কাটার আগে কুসুম গরম পানিতে কিছুক্ষণ হাত ও পা ভিজিয়ে রাখলে নখ নরম হবে। নখ কখনোই খুব চিকন ও গভীরে কাটা ঠিক না।

ধারালো নেইল কাটার ব্যবহার করবেন, কখনোই ব্লেড দিয়ে নখ কাটবেন না। নখ শুকিয়ে যাওয়ার পর নেইল শেপার দিয়ে পছন্দ মতো শেইপ করে নিন।

নখ ভেজা থাকা অবস্থায় কখনও নেইল শেপার ব্যবহার করবেন না। এতে নখ খাঁজ কাটা হয়ে যাবে এবং শুকানোর পর নখ অমসৃণ ও ভেঙে যাবে। নেইল শেপার দিয়ে এমনভাবে শেইপ করতে হবে যেন নখের মাথা মসৃণ হয়।

বাচ্চাদের নখ দ্রুত বাড়ে, তাই প্রতি সপ্তাহে নিয়মিত নখ কেটে দিতে হবে। নখ ভঙ্গুর হয়ে যাওয়া, নখের রং পরিবর্তন হওয়া, নখে ফাঙ্গাস বা ছত্রাক হওয়া সমস্যায় অনেকেই ভোগেন।

রোগের শুরু থেকেই সঠিক চিকিৎসা দরকার, না হলে রোগী দীর্ঘদিন সময় ধরে এ সমস্যায় ভুগতে থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর