সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে ম্যাথুজের খেলা নিয়ে সংশয়

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের ফিটনেস নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা ক্রিকেট দল। বৃহস্পতিবার আবারও ইনজুরি দেখা দেওয়ায় শুক্রবারের ম্যাচে ম্যাথুজের খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

বুধবার জিম্বাবুয়ের কাছে পরাজিত হওয়া ম্যাচে খেললেও শুক্রবার স্বাগতিক দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দলের ব্যাটিং কোচ থিলান সামরাবীরা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হচ্ছে ম্যাথুজের হ্যামস্ট্রিংয়ে ব্যাথা আছে। আমরা তার অবস্থা সম্পর্কে নিশ্চিত নই। বিশেষজ্ঞের মতামতের অপেক্ষা করছি।’

ম্যাথুজ খেলতে না পারলে মিডল অর্ডার ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল দলের নেতৃত্ব দেবন বলে ধারণা করা হচ্ছে।

চলতি সিরিজের আগে লংকান সীমিত ওভারের দলে অধিনায়ক হিসেবে পুনরায় ফেরা ম্যাথুজ জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হওয়া ম্যাচে ৪২ রান করেন।

গত ছয় মাসে আফ্রিকার দেশটির কাছে এটা ছিল শ্রীলঙ্কার চতুর্থ পরাজয়। ২০১৭ সালে ২৯টি ওয়ানডে ম্যাচে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে লংকানরা।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের সাবেক বস হাথুরুসিংহকে কোচ হিসেবে নিয়োগ দেয় শ্রীলঙ্কা। তবে হাথুরুর প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হার মানতে হয়েছে লঙ্কানদের।

সামারাবীরা বলেন, ‘গত বছরটি আমাদের খারাপ কেটেছে। তবে চন্ডিকার অধীনে আমরা ভিন্ন ধর্মী একটি দলে পরিণত হওয়ার চেষ্টা করছি। এ বছর অবস্থার পরিবর্তন হবে আশা করছি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা