,

মাদাম তুসোয় বসছে সানি লিওনের মূর্তি

news-image
অনলাইন ডেস্ক : বলিউডে পা রাখার পর এক এক করে বেশ কিছু মাইলস্টোন পেরিয়েছেন সানি লিওন। এবার তার মুকুটে নতুন এক পালক। অমিতাভ বচ্চন, অনিল কাপুরের মতো তারকাদের সাথে এক সারিতে জায়গা করে নিতে চলেছেন সানি।
বিষয়টা ঠিক কী? আসলে বিভিন্ন বলি তারকার পাশাপাশি এবার সানির মোমের মূর্তি বসবে দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর খবর অনুযায়ী, মাদাম তুসো মিউজিয়ামের পক্ষ থেকে একটি টিম লন্ডন থেকে মুম্বাই এসে সানির সাথে দেখা করেছেন। নায়িকার প্রায় ২০০টি ছবি তুলেছেন তারা।
সানি বলেন, আমি কৃতজ্ঞ, আমি গর্বিত। মাদাম তুসো কর্তৃপক্ষ আমার মোমের মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। আমার জীবনে একেবারে অন্য রকম অভিজ্ঞতা। এই বয়সের শেষের দিকেই তৈরি হয়ে যাবে মূর্তিটি। আমার অনুরাগীদের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছি।
মারলিন এন্টারটেনমেন্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অংশুল জৈন বলেন, সানি লিওন বলিউডের সেনসেশনাল তারকাদের একজন। তার অনুরাগীর সংখ্যাও প্রচুর। সে কারণেই সানির মোমের মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোমের সানির সাথে এবার সেলফি তুলতে পারবেন ভক্তরা।
উল্লেখ্য, সারা পৃথিবীতে মাদাম তুসোর ২৩টি মিউজিয়াম রয়েছে। দিল্লির মিউজিয়ামটি দর্শকদের পছন্দের তালিকার অন্যতম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর