,

যুক্তরাষ্ট্রকে ছেড়ে ইরানের সাথে পাকিস্তানের সামরিক চুক্তি

news-image

যুক্তরাষ্ট্রের পবিরর্তে প্রতিবেশী রাষ্ট্র ইরানের সাথে সামরিক সহযোগিতা জোরদার করছে পাকিস্তান।এরই ধারবাহিকতায় ইরানের সাথে সামরিক চুক্তি সম্পন্ন করেছেন দেশটি। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এবং পাকিস্তানের প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রী রানা তানভির তেহরানে একটি সহযোগিতা চুক্তিতে সই করেছেন।

রানা তানভিরের সঙ্গে সাক্ষাৎ শেষে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেছেন,  অভিন্ন সীমান্ত ছাড়াও দু’দেশের মধ্যে গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, এ অঞ্চলে ইরানের পররাষ্ট্র নীতিতে পাকিস্তানের বিশেষ স্থান রয়েছে।

ইরান পাইলটবিহীন বিমান বা ড্রোন উৎপাদন, বিমান প্রতিরক্ষা শিল্প এবং বাণিজ্যিকভাবে অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ সাফল্য ও দক্ষতা অর্জন করেছে। এ ক্ষেত্রে পাকিস্তানও ইরানের সঙ্গে সহযোগিতা গড়ে তুলতে পারে। কিছুদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রী রানা তানভিরের উদ্ধৃতি দিয়ে দেশটির একটি দৈনিক জানিয়েছিল, পাকিস্তান বর্তমানে ৪০টি দেশে অস্ত্র রপ্তানি করে।

ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি সইয়ের পর পাকিস্তানের প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রী রানা তানভির বলেছেন, পাকিস্তান ইরানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বিস্তারে ব্যাপক আগ্রহী।

পাকিস্তানের সামরিক বিষয়ক বিশেষজ্ঞ জেনারেল তালাআত মাসুদ বলেছেন, ইরান ও পাকিস্তান একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা অভিন্ন সীমান্তে সন্ত্রাসীদেরকে অবাধ চলাচলের কোনো সুযোগ দেবে না। তাই দু’দেশের সেনাবাহিনী যতবেশি সহযোগিতা ও যোগাযোগ গড়ে তুলবে ততবেশি সীমান্তে নিরাপত্তা জোরদার হবে।

ইরান প্রথম থেকেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বিস্তারের ওপর জোর দিয়ে আসছে। তেহরান মনে করে ইসলামাবাদের সঙ্গে সহযোগিতা বিস্তারে কোনো বাধা নেই।

সূত্র : পার্সটুডে

এ জাতীয় আরও খবর

নিথর দেহে ফিরলেন আহমেদ বাবু

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত