রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজাখস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ৫২

news-image

নিউজ ডেস্ক : কাজাখস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে।

উজবেক নাগরিকদের বহন করা বাসটিতে দুই চালক ও ৫৫ জন যাত্রী ছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আগুন লাগার পর বাস থেকে পাঁচজন বের হতে পেরেছিলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দিচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

কাজাখস্তানের আকতোব এলাবায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। কি কারণে বাসে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় এক সাংবাদিক পুড়ে যাওয়া গাড়িটির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

বাসটি সামারা-শ্যামকেন্ট রুট হয়ে রাশিয়ায় যাচ্ছিল কিংবা ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। দুই হাজার দুইশ কিলোমিটার দীর্ঘ এ পথ ব্যবহার করে সাধারণত উজবেক শ্রমিকদের রাশিয়ার বিভিন্ন নির্মাণস্থলে নিয়ে যাওয়া হয়।

কাজাখস্তানের জরুরি সেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে পাঁচ যাত্রীকে চিকিৎসাসেবা দেওয়ার কথা জানায়। বাকিদের মৃত্যুর বিষয়টিও তারা নিশ্চিত করেছে।

উদ্বিগ্ন আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের জন্য কাজাখস্তানের জরুরি বিভাগের কর্মকর্তারা একটি হটলাইন চালু করেছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা