রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বিয়ে করতে পারেন হৃত্বিক-সুজান!

news-image

বিনোদন ডেস্ক : ২০১৪ সালে একে অপরের থেকে সরে আসেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন ও সুজান খান। বিবাহ বিচ্ছেদ করে তাঁরা। তবে সময় গড়িয়ে গেলেও একে অপরের থেকে আলাদা হতে পারেননি দুজনে। যখনই কাজের বাইরে ছুটি পেয়েছেন, দুই ছেলেকে ছুটি কাটানোর অছিলায় একে অপরের সঙ্গে দেখা করেছেন।

কঙ্গনার সঙ্গে হৃত্বিকের তীব্র বাদানুবাদের সময়ও প্রাক্তন স্বামী হৃত্বিক সম্পর্কে একটাও বাজে কথা বলেননি সুজান। বরং বরাবরই হৃত্বিকের পাশে দাঁড়িয়েছেন।

বিবাহ বিচ্ছেদের পরও একাধিক পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে হৃত্বিক রোশনকে। সেটা পর্যন্ত ঠিক ছিল। তবে বর্তমানে টিনসেলটাউনে জোর খবর, ফের বিয়ে করতে পারেন হৃত্বিক রোশন ও সুজান খান। সংবাদসংস্থা ডেকান ক্রনিক্যালসের কাছে এই খবরই ফাঁস করেছেন কাছের এক ব্যক্তি।

এক কাছের বন্ধু নাকি বলেছেন, হৃত্বিক ও সুজান এই বিষয়টি ভেবে দেখছে। সম্পর্কের ধূসর জায়গাগুলি নিয়ে ভাবতে উদ্যোগী হয়েছেন দুজনেই। সেটাকেই ফের একবার নাড়াচাড়া করে দেখবেন দুজনে।

রোশন পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, যা হওয়ার হয়ে গেছে। দুজনে ফের একবার এক হতে পারেন, এটা ভাবাটাও বোকামি। সন্তানের স্বার্থেই যতটুকু প্রয়োজন দুজনের কথা রয়েছে। সেজন্য তাঁরা সম্পর্ক তৈরি করছেন এমনটা ভাবা বাতুলতা ছাড়া আর কিছু নয়। ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা