,

দুই শিক্ষার্থীকে ভেতরে রেখে স্কুলে তালা, উদ্ধার

news-image

চট্টগ্রামের লাভ লেনের একটি প্রাইমারি স্কুলে দুই শিক্ষার্থীকে রেখে বিদ্যালয়ে তালা মেরে দেয় স্কুল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর কোতোয়ালি থানাধীন সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে স্কুলের একটি ভবনের তালা ভেঙে দুই শিক্ষার্থীকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

আটকে পড়া শিক্ষার্থীরা হলো তৃতীয় শ্রেণির স্মৃতি ও মনি দে। তারা ক্লাস শেষে টিফিন করার সময় স্কুলের ছুটি হয়ে যায়। পরে স্কুলের শিক্ষক ও কর্মচারীরা ভবনে তালা মেরে চলে যান। আটকে পড়া শিক্ষার্থীরা স্কুলের তালা মারা দেখে কান্নায় ভেঙে পড়ে। পাশে লাভ লেন রাস্তা থেকে একজন প্রত্যক্ষদর্শী এ ঘটনা দেখার পর এলাকাবাসী আটকে পড়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করে। উদ্ধারের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন।

স্কুলের প্রধান শিক্ষক বদরুন্নেসা  বলেন, ‘দুপুর আড়াইটায় স্কুল ছুটি হয়েছে। আজকে টিফিন পিরিয়ড ছিল না। কিন্তু এরা দুজন কোন জায়গায় টিফিন করছিল, তা তাঁরা লক্ষ করেননি।’

কোতোয়ালি থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠ রায় বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে জেলা শিক্ষা অফিসে পাঠাবেন বলেও জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর