,

‘গুম’ হওয়া তরুণীকে বাঁচাল স্মার্টফোন

news-image

প্রযুক্তি ডেস্ক : ইউরোপে উনিশ বছরের এক তরুণী জানিয়েছে, শুক্রবার বেলজিয়ামের একাটি নাইটক্লাবের সামনে থেকে অপহৃত হওয়ার পর নিজের স্মার্টফোনে লোকেশন খুঁজে বের করতে পারার ফলেই সে শেষ পর্যন্ত উদ্ধার পেয়েছে।

ওই ছাত্রী আরো জানায়, রাজধানী ব্রাসেলসে একটি নাইটক্লাবের সামনে পাঁচজন ব্যক্তি মিলে তাকে অপহরণ করে। তারপর তিনদিন ধরে তাকে নিকটবর্তী শারলেরোয় শহরের একটি ফ্ল্যাটে তালাবন্দী করে আটকে রাখা হয়।

অপহৃত তরুণী কোনোক্রমে নিজের মোবাইল ফোনটি অবশ্য নিজের কাছেই রাখতে সক্ষম হয়েছিলেন। ওই স্মার্টফোনে গুগল ম্যাপের সাহায্যে তিনি নিজের লোকেশন শনাক্ত করে ফেলতে পারেন। তিনি দেখতে পান, ব্রাসেলস থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরের শারলেরোয় শহরের একটি ঠিকানায় তাকে আটকে রাখা হয়েছে।

পরে ওই তরুণী সেই ঠিকানাটি নিজের ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, আর তার ভাই কর্তৃপক্ষকে বোনের অপহরণের ব্যাপারে অ্যালার্ট করেন। পুলিশ এরপর সোমবার রাতে ওই ফ্ল্যাটে হানা দিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। ফ্ল্যাটটি থেকে দুজন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তারও করে পুলিশ।

আটক হওয়া ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বেলজিয়ামের পুলিশ অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনেছে। অভিযুক্ত বাকি তিনজন অপহরণকারীর খোঁজে তল্লাসি চলছে। আটক ব্যক্তিরা অবশ্য তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, ওই তরুণীর সঙ্গে তাদের দলের একজনের সম্পর্ক ছিল এবং সে স্বেচ্ছাতেই তাদের সঙ্গে ওই ফ্ল্যাটে এসেছিল। বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর