,

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেটে ‘বাংলাদেশ’ বানানই ভুল, সমালোচনার ঝড়

news-image

অনলাইন ডেস্ক : তিন জাতির টুর্নামেন্ট। আয়োজক বাংলাদেশের সঙ্গে অন্য দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ইতোমধ্যে দুটি ম্যাচ সম্পন্ন হয়েছে। মিরপুরে আগামীকাল শুক্রবার সিরিজের হাইভোল্টেজ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যার টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। অথচ আয়োজক দেশ হয়েও টিকিটে ‘বাংলাদেশ’ নামের বানানই ভুল। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টিকিটে দেখা যাচ্ছে, ইংরেজিতে বাংলাদেশ বানানে ‘বি-এ-এন-জি-এল-এ-ডি-এ-এস-এইচ’-এর স্থলে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের টিকেটে লেখা ‘বি-এন-এ-এন-জি-এল-এ-ডি-এ-এস-এইচ’! অর্থ্যাৎ বাংলাদেশ বানানের শুরুতে অতিরিক্ত একটি ‘এন’ যোগ করা হয়েছে। অথচ সফরকারী শ্রীলংকা বানান ঠিকই রয়েছে।

ঘরের মাঠের নিজ দেশের নামের বানানে এমন ভুল মানতে পারছেন না দেশ প্রেমিক মানুষ। এজন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষারোপ করছেন। কেউ বলছেন, এ কেমন বিসিবি!! বাংলাদেশ বানানটাই ভুল!!

আরেকজন লিখেছেন, ‘কাগোরে নিয়া বাস করি আমরা? টিকেটে বাংলাদেশ বানানই ভুল!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর