,

চট্টগ্রামে আদনান হত্যায় ৫ কিশোর আটক, রক্তমাখা ছুরি উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামে কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদনান ইসফার খুনের ঘটনায় পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলার ফটিকছড়ি ও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরাও উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, হাজেরা তজু ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মহিম, সাব্বির, মুনতাসির ও আবদুল্লাহ আবু সাঈদ এবং এসএসসি পরীক্ষার্থী আরমান। এদের মধ্যে মুনতাসিরকে নগরীর বাদুরতলা এবং বাকি চারজনকে ফটিকছড়ি থেকে আটক করা হয়েছে।

কলেজিয়েট স্কুলের মাঠে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড বলে পুলিশ সূত্রে জানা গেছে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চন্দনপুরার সাব্বিরের গডফাদার রউফের বিরুদ্ধে খুন ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। জামালখান এলাকায় ‘মেজ্জান হাইলে আইয়্যু’ নামে একটি রেস্তোরাঁয় বসে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে রউফের অনুসারীরা। ওই রেস্তোরাঁর ২০ গজের মধ্যে মঙ্গলবার আদনান খুনের ঘটনাটি ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর