,

বিসিবির টিকেটে বাংলাদেশ বানান ভুল!

news-image

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শততম ওয়ানডেতে বাংলাদেশ কেন ছিল না, এ নিয়ে মৃদু অসন্তোষের গুঞ্জন উঠেছিল দেশের ক্রিকেট অঙ্গনে। শততম ওয়ানডেতে বাংলাদেশ থাকলেই যে ভালো হতো, তা স্বীকার করে নিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও। তবে এবার বিসিবি যে ভয়াবহ ভুলটি করেছে, তাতে চোখ কপালে উঠেছে দেশবাসীর। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের জন্য যে টিকেটটি ছাপানো হয়েছে, সেখানে বাংলাদেশ বানানটাই ভুল।

জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি নতুন বছরের শুরুটা দারুণভাবে করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামীকাল শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচকে ঘিরে সম্ভাব্য সব প্রস্তুতি নিশ্চয়ই নিচ্ছেন মাশরাফি-সাকিবরা। কিন্তু মাঠে গিয়ে খেলা দেখার জন্য দর্শক যে টিকেটটি সংগ্রহ করেছেন, তা দেখে হয়তো মেজাজ খারাপই হচ্ছে অনেকের।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের টিকেটে ইংরেজি হরফে বাংলাদেশ বানানটা লেখা হয়েছে এভাবে : BNANGLADESH। বোঝাই যাচ্ছে ‘বি’ হরফের পর একটা অতিরিক্ত ‘N’ যোগ হওয়াতেই বেধেছে বিপত্তি। এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচের টিকেটে কীভাবে খোদ দেশের নামটাই ভুল থাকতে পারে, তা ভেবে নিশ্চয়ই অবাক হচ্ছেন অনেকে। এমনকি বিসিবির অব্যবস্থাপনা আর অসতর্কতার জন্য সমালোচনাও নিশ্চয়ই হচ্ছে অনেক জায়গায়।

উৎসঃ   এনটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর