সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোড়ালিব্যথা কমাতে ঘরোয়া তিন উপায়

news-image

স্বাস্থ্য ডেস্ক : গোড়ালি ব্যথা একটি প্রচলিত সমস্যা। আঘাত, পেশির টান, বেশি ওজন, সঠিক জুতো না পরা ইত্যাদি গোড়ালি ব্যথার কারণ। গোড়ালি ব্যথা বেশি হলে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিন। তবে এর আগে ব্যথা কমাতে কিছু ঘরোয়া উপায় মেনে দেখতে পারেন।

গোড়ালি ব্যথা কমাতে তিনটি ঘরোয়া উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।

১. হলুদ
গোড়ালি ব্যথায় হলুদ একটি চমৎকার ঘরোয়া উপায়। এর মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান ও অ্যান্টি অক্সিডেন্ট। এটি ব্যথাকে দূর করতে কাজ করে।

• এক কাপ দুধের মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করুন।

• এর মধ্যে সামান্য মধু দিয়ে দিনে দুই থেকে তিন বার পান করুন।

২. ম্যাসাজ
গোড়ালি ব্যথা দূর করতে আরেকটি ভালো চিকিৎসা ম্যাসাজ। এটি দ্রুত ব্যথা কমাতে কাজে দেবে। এটি পেশিকে শিথিল করে, চাপ কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায়।

• আক্রান্ত স্থানে সামান্য সরিষার তেল মাখুন।

• পায়ের আঙ্গুল ও গোড়ালিতে আস্তে আস্তে চাপ দিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন।

৩. আদা
পেশি টান লাগার কারণে পায়ে ব্যথা করলে আদা খান। আদার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান এবং ব্যথা কমানোর উপাদান। এটি ব্যথা ও প্রদাহের সঙ্গে লড়াই করে।

• দিনে তিন বার আদার চা পান করুন।

• পাশাপাশি খাদ্যতালিকায় আদা রাখুন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা