,

ঢাকা সিটিতে নির্বাচন না হলে পেছাবে না এসএসসি পরীক্ষা

news-image

ঢাকার দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর কাউন্সিলর পদে নির্বাচন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপদে উপনির্বাচন না হলে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছাবে না। যথারীতি আগের রুটিনেই তা অনুষ্ঠিত হবে।

বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ কারণে ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়।

কিন্তু এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার হাইকোর্ট এই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। নির্বাচন কমিশনও এই নির্বাচন সংক্রান্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

পরে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী এসএসসি ও সমমানের ওই দুটি পরীক্ষা নেয়া হবে বলে জানায় বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর