,

দ্বিতীয় টেস্টে লজ্জাজনক পরাজয়ে সিরিজ হারল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩৫ রানের বড় ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ইনিংসে ২৮৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৫১ রানেই গুটিয়ে গেছে ভারত। সর্বোচ্চ ৪৭ রান এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কের ঘর পেরুতে পেরেছেন মাত্র তিনজন চেতাশ্বর পূজারা (১৯), পার্থিব প্যাটেল (১৯) ও মোহাম্মদ শামি (২৮)। ব্যর্থ হয়েছেন অধিনায়ক কোহলিও। আগের ম্যাচের সেঞ্চুরি করা এ ব্যাটসম্যানের উইলো থেকে এসেছে মাত্র ৫ রান।

প্রোটিয়াদের হয়ে লুঙ্গি নিগদি একাই কোহলিদের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন। তুলে নিয়েছে ৬টি উইকেট। কম যাননি কাগিসো রাবাদাও ৩ উইকেট পেয়েছেন তিনি।

সব মিলিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর