,

সাভারে মাটির নিচে ২০০ কেজি ওজনের বোমা!

news-image

সাভার প্রতিনিধি : সাভারে পরিত্যক্ত ২০০ কেজি ওজনের একটি এয়ার বোমা উদ্ধার করেছে সাভার থানা-পুলিশ ।

বুধবার দুপুর আড়াইটার দিকে সাভারের আমিনবাজারের বসুধা এলাকা থেকে বোমাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে আমিনবাজারের বসুধা এলাকার একটি জায়গায় কয়েকজন শ্রমিক ভেকু দিয়ে মাটি তুলছিলেন। এ সময় মাটির নিচ থেকে ওই বোমাটি ভেকুর মধ্যে উঠে আসে। পরে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল মিয়াকে খবর দিলে তিনি এয়ার বোমাটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। বোমাটির ওজন প্রায় ২০০ কেজি। এই বোমাটি বিমানবাহিনী ব্যবহার করে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল মিয়া বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই এয়ার বোমাটি ব্যবহার করা হতো বলে ধারণা করছে এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর