রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রতি অত্যন্ত যত্নশীল : সংসদে প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান প্রতিবন্ধী বান্ধব সরকার কোমলমতি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রতি অত্যন্ত যত্নশীল।

প্রধানমন্ত্রী আজ তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তবে কোমলমতি প্রতিবন্ধী শিশুরা যাতে সাধারণ স্কুলেই শিক্ষা লাভের সুযোগ পায় সরকার সেই লক্ষ্যে কাজ করছে। কারণ সরকার প্রতিবন্ধীদেরকে মূল ধারার জনগণের সাথে সম্পৃক্ত করতে চায়।

তিনি বলেন, সরকার কোমলমতি প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষা দানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২০০৯ সালে ‘প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০০৯’ শিরোনামে একটি নীতিমালা প্রণয়ন করেছে।

তিনি বলেন, প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০০৯’ এর আওতায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে ২০১১ সালে একটি সম্পূর্ণ অবৈতনিক স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম চালু করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, পরবর্তীতে ঢাকা শহরের মিরপুর, লালবাগ, উত্তরা ও যাত্রাবাড়ীতে ৪টি, ৬টি বিভাগীয় শহর রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও সিলেটে ৬টি ও গাইবান্ধা জেলায় ১টিসহ মোট ১১টি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলসহ জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৬২টি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল চালু করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, বিএসএড ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক এবং প্রশিক্ষণ প্রাপ্ত কেয়ার-গিভারের সমন্বয়ে স্কুলগুলো পরিচালিত হচ্ছে। ওই স্কুলে সুবিধাভোগী ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭ হাজার ৭০৯ জন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা