মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

news-image

আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় শীতে কাবু অসহায় দূস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলার আখাউড়া উপজেলার জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সামসূজ্জামান।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আখাউড়া উপজেলার ঠান্ডা কবলিত আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন, গঙ্গাসাগর রেল ষ্টেশন, মোগড়া বাজার, দূর্গাপুর, তারাগণ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে শীতার্থ হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও এর সহধর্মিনী ও সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের এডভোকেট উম্মে শবনম মোস্তারী মৌসুমী, মোগড়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন মনির, ১নং ওয়ার্ড কাউন্সিলর জনাব তাজুল ইসলাম ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ তানজিল শাহ, এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি জুটন বনিক প্রমূখ।