শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারালো  যাত্রীবাহি বাস , আহত ২০

news-image
তৌহিদুর রহমান নিটল : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল ঊশিউড়া এলাকায় এই দুঘর্টনাটি ঘটে। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রর্তক্ষদর্শী জানান, দুপুরে কাউতলী থেকে দিগন্ত পরিবহনের  যাত্রীবাহি একটি লোকাল বাস আখাউড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে  রামরাইল ঊশিউড়া এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত ১০/১২ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নবীর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন আছে।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের