,

মামলা ঠুকেছে ‘পদ্মাবত’ প্রযোজনা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের চার রাজ্যে (রাজস্থান, হরিয়ানা, গুজরাট ও মহারাষ্ট্র) আগামী বুধবার মুক্তিপ্রত্যাশী ‘পদ্মাবত’ চলচ্চিত্র পরিবেশনা ও প্রদর্শন নিষিদ্ধ করার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালতে মামলা ঠুকেছে প্রয়োজনা প্রতিষ্ঠান। ভায়াকম১৮ মোশন পিকচার্স-এর পক্ষ থেকে ওই মামলার আরজিতে বলা হয়, ভারতের সর্বোচ্চ আদালতের অনুমতি থাকা সত্ত্বেও ওই চারটি রাজ্য ছবিটি মুক্তিতে বাধা প্রদান করা হচ্ছে। উপরি-উল্লিখিত রাজ্য চারটি ইতিমধ্যে এই ছবি মুক্তি দেওয়ার বিষয়ে অসম্মত, তাদের বক্তব্য এ থেকে রাজ্যে হিংসা ছড়াতে পারে।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই চারটি রাজ্য সরকারের কোনো অধিকারই নেই এই ছবিটি ‘ব্যান’ বা নিষিদ্ধ করার। যেহেতু শীর্ষ আদালত ইতিমধ্যেই একটি নির্দিষ্ট এলাকা ব্যতীত সারা ভারতেই এই ছবিটি মুক্তি দেওয়ার নির্দেশ জারি করেছেন।

প্রধান বিচারপতি দীপক মিশ্র আগামীকাল এই মামলার শুনানিতে অংশ নেবেন বলে জানা গেছে।

দীপিকা পাডুকোন, রণবীর কাপুর ও শহিদ কাপুর অভিনীত ‘পদ্মাবত’ চলচ্চিত্রটি ষোড়শ শতকের সুফি কবি মোহামাদ জয়সির মহাকাব্য ‘পদ্মাবত’ অবলম্বনে নির্মিত। তবে এর পরিচালক সঞ্জয় লীলা বনসালির বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতের বীরত্বগাথার একটি ইতিহাসকে ‘বিকৃত’ করে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র : এএনআই

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর