,

নারীর শরীরের চেয়ে নৈসর্গিক পৃথিবীতে আর কিছু নেই : রাম গোপাল ভার্মা

news-image

বিনোদন ডেস্ক : সবে সবে মুক্তি পেয়েছে ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর ট্রেলার। পরিচালক রাম গোপাল ভার্মার ওই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর পরই বিতর্ক শুরু হয়েছে বেশ কিছু মহলে। পর্নস্টার মিয়া মালকোভাকে নিয়ে রাম গোপাল ভার্মা কীভাবে নগ্নতাকে খুল্লামখুল্লা করে প্রকাশ্যে আনলেন, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু, এসব বিতর্কের মাঝেই ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর শুটিং এবং তার বিষয়বস্তু নিয়ে মুখ খুললেন পরিচালক রাম গোপাল ভার্মা।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রাম গোপাল বলেন, ‘নারী শরীরের চেয়ে নৈসর্গিক কিছু এই পৃথিবীতে আর কিছু নেই। পৃথিবীতে এমন কোনও শিল্প বা ভাস্কর্যও নেই, যা নারী শরীরের চেয়ে সুন্দর।’ যদিও বলিউডের জনপ্রিয় পরিচালকের ওই মন্তব্যের পর এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ পাল্টা কিছু বলেননি।

এদিকে ইউরোপে বসেই ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর শুটিং সেরেছেন রাম গোপাল ভার্মা। পর্নস্টার মিয়া মালকোভাকে নিয়েই বিদেশে বসে ওই সিনেমার সমস্ত শুটিং সারেন বলিউডের ওই পরিচালক। আগামী ২৬ জানুয়ারি রাম গোপাল বর্মার ওই সিনেমা মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।

এদিকে ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ কোনও পূর্ণ দৈর্ঘের সিনেমা নয়, কোনও শর্ট ফিল্ম নয় আবার কোনও ওয়েব সিরিজও নয় বলে ট্রেলার মুক্তির পর মন্তব্য করেন রাম গোপাল ভার্মা। সিনেমার বিষয়বস্তু আদতে কী, তা জানার জন্য ২৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে। জিউনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর