,

ঢাকা অ্যাটাক পরিচালকের নতুন ছবি ‘ডু অর ডাই’

news-image

বিনোদন ডেস্ক : ছিলেন নাট্য নির্মাতা। পরে নির্মাণ করেন প্রথম ছবি ঢাকা অ্যাটাক। প্রথম ছবিতেই বাজিমাত করেন দীপংকর দীপন। গত বছর তার নির্মিত ছবি ঢাকা অ্যাটাক মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। সেই প্রশংসার রেশ কাটতে না কাটতেই নতুন ছবির ঘোষণা দিলেন এ নির্মাতা। আজ বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানের মাধ্যমে জানালেন নতুন ছবির নাম।

দীপনের এবারের ছবির নাম ‌‘ডু অর ডাই’। মুক্তিযুদ্ধ চলাকালীন দুর্ধর্ষ বিমান হামলা ‌‘অপারেশন কিলো ফ্লাইট’ নিয়েই ছবিটি নির্মিত হবে বলে জানিয়েছেন পরিচালক। এ প্রসঙ্গে দীপন বলেন, আমার এবারের ছবিটি মুক্তিযুদ্ধের অবিশ্বাস্য ও দুঃসাহসিক বীর নায়কদের অন্যতম কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলমের (বীর উত্তম) এক অসম্ভব সাহসী ও অবিশ্বাস্য গল্প নিয়ে নির্মিত হবে। এ ছবির মাধ্যমে অপারেশন কিলো ফ্লাইটের মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে দেশের মানুষের জানতে পারবে। বুধবার দুপুর ১২টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এটির ঘোষণা দেন পরিচালক। এ অনুষ্ঠানে চলচ্চিত্রটির কনসেপ্ট পোস্টার উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম (বীর উত্তম) উপস্থিত ছিলেন।

থ্রি হুইলার্স লিমিটেড ও মেইন স্কয়ার কর্পোরেশন প্রযোজনা করবে ছবিটি। বাংলাদেশ ও ভারতের তারকা শিল্পীদের এতে অভিনয় করবেন বলে জানিয়েছেন নির্মাতা। তবে আর্টিস্ট এখনও চূড়ান্ত করা হয়নি। আগামী ২০১৯ সালে মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর