,

সেঞ্চুরিয়নে পরাজয়ের মুখে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য সহজ লক্ষ্য সামনে। মাত্র ২৮৭। হাতে পুরো একদিন এবং আরও একটি সেশন পেয়েছিল বিরাট কোহলির দল; কিন্তু দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিদির আগুনে বোলিংয়ের সামনে শুরুতেই লণ্ডভণ্ড হতে শুরু করেছে ভারতীয় ব্যাটিং।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে ভারত। আউট হয়েছেন মুরালি বিজয়, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি।

প্রথম ইনিংসে কোহলির ১৫৩ রানই বাঁচিয়েছিল ভারতকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়ে গেলেন মাত্র ৫ রান করে। তাও, এলবিডব্লিউ আউট থেকে বাঁচতে দ্রুত বসে পড়ে স্থান ত্যাগ করেও বাঁচতে পারলেন না। আম্পায়ার আউটের আঙ্গুল তুলে দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

মুরালি বিজয় আউট হন ৯ রান করে। লোকেশ রাহুল ৪ রান করে ফিরে যান। চেতেশ্বর পুজারা ১১ এবং পার্থিব প্যাটেল রয়েছেন ৫ রানে অপরাজিত। জিততে হলে এখনও ২৫২ রান করতে হবে ভারতকে। হাতে আছে ৭ উইকেট এবং একটি দিন বাকি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর