,

ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন আনছে স্যামসাং

news-image

চলতি বছরে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছিল মোবাইল ফোন নির্মাতা জায়ান্ট প্রতিষ্ঠান স্যামসাং। দক্ষিণ কোরীয় এ প্রতিষ্ঠান নতুন নতুন ফোন আনার ব্যাপারে সর্বদা সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার চেষ্টা করে। কিন্তু তার আগেই ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এক্স ভাঁজ করার সুবিধাযুক্ত স্যামসাংয়ের ফোনের ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছে।

স্মার্টফোনের জগতে এ ফোন বিপ্লব ঘটাবে বলে স্যামসাং জানিয়েছে। স্যামসাংয়ের নতুন এ ফোনে ভাঁজের সুবিধা থাকলেও তা ট্যাবলেটের চেয়ে দ্বিগুণ আকারের হবে। সিইসি ২০১৮ সম্মেলনে কোরীয় এ কোম্পানি এসব তথ্য প্রকাশ করেছে।

সিঙ্গেল অ্যামোলড স্ক্রিনের এ ফোনের ডিজাইন হবে অত্যন্ত নমনীয় ধাঁচের। ভাঁজ করার সময় ফোনের ডিসপ্লে আড়াআড়িভাবে ৫ ইঞ্চি হবে। এতে থাকবে কিউএসডি ২৫৬০ ও ১৪৪০ পি রেস্যুলেশন। তবে ভাঁজহীন অবস্থায় ফোনের আকার হবে ৮ ইঞ্চি। ফোন এবং ট্যাবলেট উভয় ধরনে এইচডিআর ১০ টেকনোলজি সমর্থন করবে।

ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এক্স কেভলার নামের একটি স্বতন্ত্র নমনীয় উপাদানে গঠিত; যা কোনো ধরনের জটিলতা ছাড়াই ফোনটিকে ভাঁজ করতে সহায়তা করবে। স্যামসাংয়ের এ গ্যালাক্সি এক্স ফোনের পেছনে একক ক্যামেরার পাশাপাশি সামনে থাকবে দুটি ক্যামেরা।

ফোনের পেছনে সেন্সর এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে। এছাড়া সামনে থাকবে একটি স্পিকার ও আরো কয়েকটি সেন্সর।

স্যামসাংয়ের নতুন এ ফোন নিয়ে গুঞ্জন ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়লেও এটি ঠিক কখন বাজারে আসবে এবং মূল্য কত হবে তা এখনো জানা যায়নি। তবে স্মার্টফোনের জগতে আলোড়ন সৃষ্টির অপেক্ষায় থাকা স্যামসাংয়ের গ্যালাক্সি এক্স এ ফোনের মূল্য যে বেশ ব্যয়বহুল হবে তা বলাই যায়। আগামী বছরের প্রথমার্ধ্বে ফোনটি বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর