,

লেবাননের প্রধানমন্ত্রী হারিরির সম্পদ জব্দ করছে সৌদি আরব

news-image

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সম্পদ জব্দ করার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। দুর্নীতিবিরোধী অভিযানের নামে সৌদি প্রিন্সদের যেসব সম্পদ জব্দ করেছেন যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তারই অংশ হিসেবে হারিরির সম্পদ জব্দ করা হতে পারে বলে দ্য নিউ আরবের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সৌদি সরকারের ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত এতে বলা হয়েছে, হারিরি এখনো যেসব সম্পদের মালিক তা জব্দ করার পরিকল্পনা করছে রিয়াদ। সৌদি আরবে সাদ হারিরির সৌদি ওজের নাম বিশাল নির্মাণ কোম্পানি রয়েছে।

যেসব কোম্পানির মালিকরা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের পুনর্গঠনের কাজ অব্যাহত রয়েছে। এ অভিযান বিন লাদেন গ্রুপ দিয়ে শুরু হয়েছিল এবং এখন তা ওজের কোম্পানির দিকে এগিয়ে যাচ্ছে। লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে হারিরিকে সরিয়ে দিতে ব্যর্থ হয়ে সৌদি সরকার এ পরিকল্পনা নিয়েছে।

দ্য নিউ আরব বলছে, যদিও ওজের কোম্পানির এখন অনেক সম্পদ নেই তবু সৌদি সরকার এর সব সম্পদ জব্দের পরিকল্পনা করেছে। সম্প্রতি জর্ডানের ব্যবসায়ী সাবিহ আল-মাসরিকে সৌদি সরকার আটক করে; তার সঙ্গেও হারিরি ও সৌদি ওজের কোম্পানির বিষয়টি জড়িত। মাসরি হচ্ছেন জর্ডানের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী এবং তারও বিপুল বিনিয়োগ রয়েছে সৌদি আরবে।

সাদ হারিরির সৌদি ও লেবাননের নাগরিকত্ব রয়েছে এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে তার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। গত ৪ নভেম্বর সাদ হারিরি আকস্মিকভাবে সৌদি আরবে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু কিছুদিন পর দেশে ফিরে সে পদত্যাগপত্র প্রত্যাহার করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর