,

গুলি আইভীর লোকজনই করেছে : শামীম ওসমান

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান বলেছেন, পুলিশের উপস্থিতিতে মেয়র আইভীর লোকেরা হকারদের লক্ষ্য করে গুলি করেছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরীর সাধুপৌলের গির্জার কাছে মেয়র আইভী ও শামীম ওসমানের সমর্থক হকারদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার পর চাষাঢ়ায় এক সংক্ষিপ্ত বক্তব্যে এ অভিযোগ করেন শামীম ওসমান।
এ সময় শামীম ওসমান তার নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

শামীম ওসমান বলেন, ‘কোনো একটি পক্ষ আমাদের সুনাম ক্ষুন্ন করতে এ সংঘর্ষের সৃষ্টি করছে। তোমরা কেউ এ ফাঁদে পা দিও না। কেউ সংঘর্ষে জড়াবে না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।’

এর আগে নগরবাসীকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ফুটপাত রক্ষায় নগর ভবন থেকে পায়ে হেঁটে চাষাঢ়া অভিমুখে রওনা দেন। তারা নগরীর সাধুপৌলের গির্জার কাছে পৌঁছলে চাষাড়া দিক থেকে আসা একদল লোক হামলা চালায়। এতে মেয়র আহত হয়ে মাটিতে পড়ে যান।

হামলার বিষয়ে আইভি অভিযোগ করে বলেন, ‘আমি মৃত্যুকে ভয় করি না। আমি শান্তিপূর্ণভাবে হেঁটে আসছিলাম। চাষাড়ার রাইফেলস ক্লাবে বসে শামীম ওসমান আমার ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। নির্দেশ পেয়ে তার লোকজন ইট-পাটকেল ছোড়ে। এটা নিরস্ত্র লোকের সশস্ত্র হামলা।’

এ ঘটনায় অবিলম্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পদত্যাগ দাবি করেন আইভী।অভিযোগ আছে, ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি নিয়ে উপস্থিত সাংবাদকর্মীরা পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ জানায়, এ ব্যাপারে তাদের কোনো নির্দেশ নেই। পরে অবশ্য পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মইনুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে থেকে উভয় পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। সবার জানমালের নিরাপত্তার দিতে চেষ্টা করেছি। তারপরও কয়েকজন আহত হয়েছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর