,

স্বামী নয়, বেছে নিলেন ষাঁড়!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা সেলভারানি কানাগারাসু। বয়স ৫০ ছুঁই ছুঁই করলেও বিয়ে করেননি এখনো, বরং একটি ষাঁড়ের পেছনে সময় দিতে চান তিনি। কানাগারাসুর এমন সিদ্ধান্ত বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে।
কানাগারাসুর এই অদ্ভুত সিদ্ধান্তের পেছনের কারণটা কী? সংবাদমাধ্যম বিবিসির খবরে তা তুলে ধরা হয়েছে।

বিবিসি জানায়, প্রায় দুই হাজার বছর ধরে তামিলনাড়ুতে জনপ্রিয় খেলা জাল্লিকাটু (ষাঁড়ের লড়াই)। কানাগারাসুর পরিবার অনেক আগে থেকেই এই খেলার সঙ্গে জড়িত। তাই কিশোরী বয়সেই তিনি সিদ্ধান্ত নেন, বাবা ও দাদার মতোই জাল্লিকাটু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং ষাঁড়ের পরিচর্যা চালিয়ে যাবেন।

৪৮ বছর বয়সী কানাগারাসু দেখাশোনা করেন রামু নামের ১৮ বছরের একটি ষাঁড়কে। রামু পাঁচ থেকে সাতটি জাল্লিকাটু উৎসবে জিতে এনেছে স্বর্ণের মূদ্রা ও শাড়ি।

এ বিষয়ে কানাগারাসু জানান, রামু তার ছেলের মতো। জাল্লিকাটু লড়াই জিতে রামু তার পরিবারের সম্মান বাঁচিয়েছে এবং তামিলনাড়ুর ঐতিহ্য ধরে রেখেছে। জাল্লিকাটু খেলা শুরুর আগে রামু বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। তার খাদ্য তালিকায় থাকে নারকেল, খেজুর, কলা, তৈলাক্ত এক ধরনের পিঠা, ভাত ও গম। এ ছাড়া রামু শরীরচর্চাও করে। এখন পর্যন্ত ষাঁড়টির আয় এক লাখ রুপি।

বিয়ে সম্পর্কে ৪৮ বছর বয়সী এই নারী জানান, তার বিয়ে নিয়ে শুরুর দিকে পরিবারে হতাশা থাকলেও এখন তারা অনেকটাই মেনে নিয়েছে।

তামিলনাড়ুতে বছরের শুরুতে জাল্লিকাটু উৎসব অনুষ্ঠিত হয়। ক্ষেতের ধান তোলার উৎসবকে কেন্দ্র করেই জানুয়ারিতে এই ষাঁড়ের লড়াই হয়ে থাকে। এ অনুষ্ঠানে ষাঁড়ের শিংয়ে পুরস্কার বাঁধা থাকে এবং পুরুষরা ওই ষাঁড়কে তাড়া করে শিং থেকে পুরস্কার ছিনিয়ে নেয়।

জাল্লিকাটু ভারতের প্রাচীনতম খেলাগুলোর মধ্যে একটি। এই খেলায় বিভিন্ন সময় বহু মানুষ হতাহত হওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। তবে পরে তা প্রত্যাহার করা হয়।

এ জাতীয় আরও খবর

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন