,

আমরণ অনশনে অসুস্থ শিক্ষকের মৃত্যু

news-image

ঢাকার প্রেসক্লাবের সামনে নন-এমপিওভুক্ত ইবতেদায়ি শিক্ষকদের আমরণ অনশন চলছে। ইতিমধ্যে ১৮৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তার মধ্যে কুষ্টিয়ার এক নন-এমপিও শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন, কুষ্টিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা তারিকুর রহমান।

মাওলানা তারিকুর রহমান জানান, ওই শিক্ষকের নাম আব্দুল মান্নান। তিনি নন-এমপিওভুক্ত কুষ্টিয়ার মিরপুর চিথলিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আরো জানান, নন-এমপিওভুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অনশনরত অবস্থায় তিনি খুব বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ায় নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে মিরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার স্বাস্থ্যের আরো অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি সেখানে স্ট্রোক করে গত রবিবারে তিনি মারা যান।

উল্লেখ্য, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর ২০১৭ সাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। অনশনরত অবস্থায় ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি স্ট্রোক করে মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর