সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবলারকে লাথি মারলেন রেফারি (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : রেফারিদের কাজই হচ্ছে খেলার মাঠে খেলোয়াড়দের কোনও ভুল আচরণ হলে সেটা ধরিয়ে দেওয়া। কিন্তু ফ্রেঞ্চ লিগের টনি শ্যাপরন নামের এক রেফারি অখেলোয়াড়ি আচরণ করে নিজেই সমালোচিত হয়েছেন । ম্যাচের দায়িত্বে থাকা প্রধান রেফারি ছিলেন তিনি। খেলা চলাকালে এক খেলোয়াড়কে লাথি মেরেছেন। লাথি মারার পরে সেই খেলোয়াড় ডিয়েগো কার্লোসকেই আবার দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরও করে দিয়েছেন তিনি।

প্রথমে লাথি মেরেছেন, পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন। গত রোববার নঁতের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। সে ম্যাচেরই ঘটনা এটি। ডি মারিয়ার গোলে এক গোলে এগিয়ে আছে পিএসজি। ম্যাচের শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে আরও একটি গোল পেতে যাচ্ছিল তারা। সেই আক্রমণ প্রতিহত করতে গিয়ে দৌড়াচ্ছিলেন কার্লোস। ওই সময় অনাকাঙ্ক্ষিতভাবে নঁতের ব্রাজিলিয়ান ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান রেফারি। রেফারি মাঠে বসে থাকা অবস্থাতেই প্রথমে কার্লোসকে লাথি মারেন। পরবর্তী সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

কাজটি যে ঠিক হয়নি সেটা বুঝছে পেরেছেন শ্যাপরন। লিগ কর্তৃপক্ষ অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করেছে তাকে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তিনি আর কোনও ম্যাচের দায়িত্ব পালন করতে পারবেন না।

দেখুন ভিডিও

https://youtu.be/sloURWMK4ks

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা