,

দস্যুর আত্মার সঙ্গে বিয়ে হল এই সুন্দরীর!

news-image

অনলাইন ডেস্ক : আমান্দা টেগ (৪৫)। উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা। বেশ কয়েক বছর আগেই তিনি বিয়ে করেছেন। তার পাঁচ সন্তানও রয়েছে। স্বামী-সন্তান থাকা স্বত্ত্বেও ফের বিয়ের পিঁড়িতে বসেছেন এই সুন্দরী। কিন্তু এবারের বিয়েটা কোনও সাধারণ মানুষের সঙ্গে হয়নি। হয়েছে এক আত্মার সঙ্গে তাও আবার জল দস্যুর আত্মা। আর তাই সাধারণ মানুষের কাছেও এ বিয়ে নিয়ে লেগে গেল বিশাল খটকা!

বিয়ের সাজে সাদা পোশাকে আমান্দা টেগকে দেখতে পরীর মতোই লাগছিল।পরিবার সঙ্গে নিয়ে বিয়ের বিশেষ দিনটি তিনি চমৎকারভাবেই উদযাপন করেছেন। বিয়ে করলেন ১৭০০-এর দশকে মারা যাওয়া জ্যাক নামের এক হাইতিয়ান দস্যুকে! অর্থাৎ, ৩০০ বছর আগে থেকেই যার অস্তিত্ব নেই!

অন্য সাধারণ দম্পতিদের মতোই তাদের আলাপচারিতা, দেখা করা এমনকি শারীরিক সম্পর্কও রয়েছে। বৈধভাবে বিয়ে করার জন্য তিনি আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেন। আইরিশ উপকূলে নৌকায় বিয়ের ওই আয়োজনে আমান্দার বন্ধু ও পরিবার উপস্থিত ছিল। বিয়ে পড়ানোর জন্য ছিলেন একজন রেজিস্ট্রার। আধ্যাত্মিক মাধ্যম ব্যবহার করে জ্যাক ‘আমি বিয়ে করব’ বলে বিয়েতে সম্মতি দেয়।

আমান্দাজ্যাক সম্পর্কে আমান্দা সংবাদমাধ্যমকে জানান, তিনি আমার আত্মার সঙ্গী। আমি খুবই খুশি। এটা আমার জন্য সঠিক সম্পর্ক। এখানে অনেক লোক আছে যারা কেউই আধ্যাত্মিক সম্পর্ক বিষয়ে জানে না। আমি বার্তা দিতে চাই যে তাদের জন্যেও এটা সঠিক হতে পারে।

আমান্দা মনে করেন, জ্যাক কোনো একদিন তার কাছে আসতো। তাকে কখনো স্বশরীরে দেখেননি। কিন্তু কল্পনায় তিনি জ্যাককে ক্যারিবিয়ান পাইরেটস’র ক্যাপ্টেন হিসেবেই মনে করেন।

তাদের ভালোবাসার রোমান্সের শুরু ২০১৪ সালে। একদিন আমান্দা বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার পাশে আত্মার শক্তি অনুভব করেন। যখন বুঝতে পারেন আত্মাটি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে তখন তিনি আরো আগ্রহী হয়ে ওঠেন। বিয়ের আয়োজনে আমান্দার বন্ধু ও পরিবার উপস্থিত ছিল। টিভি দেখার সময় কিংবা গাড়ি চালানোর সময় আত্মাটি তার পাশে এসে বসতে শুরু করলে তাদের সম্পর্ক ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয়। জ্যাকের জন্য আমান্দার অনুভূতি বেড়ে যাওয়ার কারণ হলো
আলাপচারিতায় তারা একে অপরকে জানতে পেরেছিল। একদিন জ্যাক তাকে বিয়ে করার প্রস্তাব দেয়।

এর আগে আমান্দার কোনো আধ্যাত্মিক বয়ফ্রেন্ড ছিল না। কিন্তু তিনি বিশ্লেষণ করে দেখেন আত্মা বা প্রেতের সঙ্গে সম্পর্ক আছে- এমন ব্যক্তি তিনি একা নন। আরো অনেকেই তার মতো অবস্থায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর