,

ট্রাম্পের টুইট : আর কোনও ‘ডিভি লটারি’ নয়!

news-image

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির খোলনলচে পাল্টে দেবার ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে আর কোনও ‘ডাইভারসিটি ভিসা থাকবে না’।

প্রেসিডেন্ট ট্রাম্প রোববার (১৪ জানুয়ারি) দেয়া একট টুইটে এই মনোভা ব্যক্ত করেন। সেখানে তিনি তার ‘সবার আগে আমেরিকা’(“America First”) নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাছবিচারহীন ‘ডিভি লটারি’র মাধ্যমে কেউ আর যুক্তরাষ্টে অভিবাসী হয়ে আসতে পারবে না। বরং এখন থেকে কেবল বাছাই করা মেধাবী লোকেরাই যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসবে।

এজন্য রোববার ‘মেধাভিত্তিক অভিবাসন নীতি’ প্রণয়ন করার ওপর জোর দিয়ে তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে কেবল সেইসব লোকদেরই চান যারা আমেরিকাকে ‘আবারও শক্তিশালী ও মহান’ করে তুলতে সহায়ক হবে।
রোববার প্রেসিডেন্ট ট্রাম্প একাধিক টুইট বার্তা পোস্ট করেন। এসবের একটি হুবহু তুলে দেয়া হলো:

“I, as President, want people coming into our Country who are going to help us become strong and great again, people coming in through a system based on MERIT. No more Lotteries! #AMERICA FIRST,”

‘মেধাভিত্তিক অভিবাসন ব্যবস্থা’ হলে যুক্তরাষ্ট্রে কেবল সেইসব লোকেরাই প্রবেশ করতে পারবে, যারা মেধাবী এবং যাদের ‘চমৎকার অতীত রেকর্ড’ রয়েছে।

এছাড়া তিনি বলেন, তার কাছে সবার আগে মুখ্য বিষয় হচ্ছে আমেরিকানদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদকের ব্যাপক প্রবেশে ইতি টানা।

ট্রাম্প যে মেধাভিত্তিক অভিবাসন ব্যবস্থার কথা বলছেন তাতে করে যুক্তরাষ্ট্রে মোট অভিবাসীর হার কমবে। এর ফলে ভারতের মতো দেশগুলো বড় ধরনের সুফল ভোগ করবে।
ট্রাম্পের নতুন এই অভিবাসন নীতি বাস্তবায়িত হলে বিশ্বের বহু দেশের কোটি কোটি অভিবাসনপ্রত্যাশীর স্বপ্ন চুরমার হয়ে যাবে। কয়েক দশক ধরে চলা ডাইভারসিটি লটারির ভিসা পদ্ধতির মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার পথও চিরতরে বন্ধ হয়ে যাবে। বিভিন্ন দেশের মানুষ নিজেদের মেধাগত যোগ্যতা ছাড়া অন্য কোনো উপযুক্ত কারণ দেখিয়েও আর যুক্তরাষ্ট্রে অভিবাসী হতে পারবে না।

এ জাতীয় আরও খবর

নিথর দেহে ফিরলেন আহমেদ বাবু

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত