,

বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার

news-image

নিজস্ব প্রতিবেদক : এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

মক্কায় স্থানীয় সময় রোববার সৌদি হজ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের বৈঠক ও চুক্তি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী সালেহ মোহাম্মদ বিন তাহের বেনতেনের আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মমন্ত্রী মতিউর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল সৌদি আরব আসেন।

ধর্মমন্ত্রী বলেন, “চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী এ বছর হজ্ব পালন করতে পারবে। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ও বেসরকারি ব্যবস্থপনায় ১ লাখ ২০ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।”

তিনি জানান সৌদি হজ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে, বাংলাদেশ প্রতিনিধি দল এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর কোটা ১০ ভাগ বাড়ানোর অনুরোধ করে।

তাদের কোটা বাড়ানোর প্রস্তাব সৌদি হজ মন্ত্রণালয় বিবেচনার আশ্বাস দিয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, “ আমাদের অনুরোধে তারা সাড়া দিলে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা বেড়ে এক লাখ ৪০ হাজার হতে পারে।”

বৈঠকে বাংলাদেশি হজযাত্রীদের বিভিন্ন সেবার মান উন্নয়নসহ সার্বিক হজ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা ও চুক্তি হয় বলে হয় বলেও জানান ধর্মমন্ত্রী মতিউর।

বাংলাদেশ থেকে সৌদি আসা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) মো. হাফিজ উদ্দিন ও ধর্ম মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু সাইদ।

এছাড়া সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, বাংলাদেশ হজ অফিস ও জেদ্দার কাউন্সেলর (হজ) মো. মাকসুদুর রহমান ও কনসাল (হজ) মো. আবুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটির ২১ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর