,

সালিশ বৈঠকে হাজির হয়ে যা বললেন অপু

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ চান না বলে নিজের মত জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।তিনি বলেন, ‘শাকিব খানের জন্য আমি ধর্ম ছেড়েছি। কিন্তু অন্যদের কথায় ভুল বুঝে সে আমাকে তালাক নোটিশ পাঠিয়েছে। আমি বিচ্ছেদ চাই না।’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর অফিসে সালিশ বৈঠকে অংশ নিয়ে অপু বিশ্বাস এসব কথা বলেন। তবে আজ সোমবার পূর্ব নির্ধারিত দিনে অপু হাজির হলেও আসেননি শাকিব খান।

অপু আরও বলেন, ‘আমার একটা সন্তান রয়েছে, আমি এখন বিচ্ছেদ চাই না। তাছাড়া শাকিব যে অভিযোগগুলো করেছে এগুলো ঠিক না।”

শাকিব খানের সঙ্গে সামনাসামনি কথা বললে সব ঠিক হয়ে যেতো উল্লেখ করেন তিনি বলেন, ভেবেছিলাম আজ পাবো, কিন্তু পেলাম না।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর আইনজীবীর মাধ্যমে ডিভোর্সের নোটিশ পাঠান শাকিব খান। তার প্রেক্ষিতে সালিশ বৈঠকের আয়োজন করে সিটি কর্পোরেশন। কিন্তু এদিন শাকিব খান হাজির হননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর