,

‘কাটার মাস্টার’ মুস্তাফিজ ফেরালেন টেইলরকে

news-image

স্পোর্টস ডেস্ক : দ্রুত ৩ উইকেট হারিয়ে বেকায়দায় পড়া জিম্বাবুয়ে ব্রেন্ডন টেইলর আর সিকান্দার রাজার ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। অবসর ভেঙে ফেরা ব্রেন্ডন টেইলরকে মুশফিকের গ্লাভসবন্দি করলেন তিনি। দলীয় ৫১ রানে চতুর্থ উইকেট হারাল জিম্বাবুয়ে। রান দেওয়ার দিক দিয়েও যথেস্ট কৃপণ মুস্তাফিজ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ওভারের প্রথম বলটি একটি এগিয়ে এসে মারতে চেয়েছিলেন সলোমন মির (০)। কিন্তু টাইমিং মিস হয়ে বল চলে যায় মুশফিকুর রহিমের গ্লাভসে। স্টাম্পিং করার সুযোগটি মিস করেননি মুশি।

এক বল পরেই সাকিবের ঘূর্ণি বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন এরভিন (০)। মিড উইকেটে দাঁড়ানো সাব্বির রহমান সহজেই সেটি তালুবন্দি করেন। জিম্বাবুয়ের ইনিংসে তৃতীয় আঘাত হানেন অধিনায়ক মাশরাফি। ম্যাশের উইকেটেও অবদান আছে মুশফিকের। মাসাকাদজার (১৫) ব্যাট ছুঁয়ে যাওয়া বলটি উইকেটের পেছন থেকে তিনি গ্লাভসবন্দি করেন। এরপর সিকান্দার রাজাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ব্রেন্ডন টেইলর। কিন্তু ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের বলে মুশফিকের গ্লাভসবন্দি হয় ২৪ রানেই থামে তার ইনিংস।

টাইগার একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর