,

যে কারণে ভেঙে যায় অভিষেক-কারিশমার বাগদান!

news-image

বিনোদন ডেস্ক : কারিশমা কাপুর বলিউডের নব্বইয়ের দশকের গ্লামার অভিনেত্রী।আর এই লাস্যময়ীকে বিয়ের জন্য বাগদান অনুষ্ঠানও সেরে ফেলেছিলেন বচ্চন পুত্র অভিষেক। ২০০২ সালে দুই পরিবারের সম্মতিতেই বাগদান হয়েছিল তাদের।

কিন্তু শেষ পর্যন্ত সাত পাকে বাঁধা পড়া হয়ে উঠেনি কারিশমা-অভিষেকের। বাগদানের আংটি পর্যন্ত ফিরিয়ে নেন অভিষেক। ঠিক কী কারণে তাদের বাগদান ভেঙে গিয়েছিল তা নিয়ে এবার খবর প্রকাশ হয়েছে ভারতীয় গণমাধ্যমে।

মূলত, কিছুদিন আগে মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ২১ কোটি রুপি দিয়ে সাড়ে পাঁচ হাজার স্কয়ার ফুটের একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতি। এরপরই গুঞ্জন শোনা যায়, মা জয়া বচ্চন ও বাবা অমিতাভ বচ্চনের ‘জলসা’ (বাড়ির নাম) ছেড়ে স্ত্রী (ঐশ্বরিয়া রাই বচ্চন) ও মেয়েকে (আরাধ্য বচ্চন) নিয়ে নতুন অ্যাপার্টমেন্টে থাকবেন অভিষেক বচ্চন।

তবে সেটিকে মিথ্যা বলে বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠসূত্র গণমাধ্যমকর্মীদের জানান, মা-বাবাকে ছেড়ে আলাদা থাকার কথা কখনও চিন্তাও করেন না অভিষেক। যা ঐশ্বরিয়া খুব ভালোভাবেই বোঝেন। কারণ পরিবারের মর্ম খুব ভালো করেই জানেন অ্যাশ। তারা অ্যাপার্টমেন্টটি কিনেছেন ঠিকই তবে স্থায়ীভাবে বসবাসের জন্য নয়।

এ ঘটনার পরই গুঞ্জন উঠেছে, অমিতাভ-জয়ার জন্যই প্রেমিকা কারিশমা কাপুরের সঙ্গে ছাড়াছাড়িতে যান অভিষেক।বিয়ের পর মা-বাবাকে ছেড়ে আলাদা থাকতে হবে এমন শর্ত দিয়েছিলেন লোলো (কারিশমার ডাকনাম)। এ কারণে তার কাছ থেকে আংটি ফিরিয়ে নেন জুনিয়র বচ্চন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর