,

২ কোটির ক্লাবে ‘ডানা কাটা পরী’

news-image

বিনোদন প্রতিবেদক : ‘রক্ত’ ছবির আলোচিত আইটেম গান ‘ডানা কাটা পরী’ ২ কোটি বার ইউটিউবে ভিউ (দেখা) হয়েছে। দেশের শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরীমণি।

২০১৬ সালের ৬ আগস্ট অনলাইনে প্রকাশ করা হয় ছবিটির ‘ডানা কাটা পরী’ শিরোনামের গানটি। এটি গেয়েছেন ভারতীয় সঙ্গীত শিল্পী কনিকা কাপুর। গানটি প্রকাশের পর প্রায় এক বছর ৫ মাস কেটে গেছে। কিন্তু এই গানের রেশ রয়ে গেছে এখনো। গত বছরের এপ্রিলে কোটি ছাড়ানোর পর এবার দুই কোটির মাইলফলক স্পর্শ করেছে গানটি। আজ রবিবার পর্যন্ত ইউটিউবে গানটি দেখেছেন প্রায় ২ কোটি ৩ লাখ দর্শক।

এতে বেশ উচ্ছ্বসিত ছবির নায়িকা পরীমণি। ফেসবুকে তিনি লিখেছেন, ”ডানা কাটা পরী; ২ লাখ ভিউ; লাভ ইউ অল।”

২০১৬ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায় ‘রক্ত’। এতে পরীমণি ছাড়া আরও অভিনয় করেন রোশন, আশিস বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর