,

ডুবে গেল জ্বলন্ত ইরানি জাহাজ, ২ বাংলাদেশিসহ ৩২ জনকে মৃত ঘোষণা

news-image

জ্বলতে জ্বলতে অবশেষে সাগরে ডুবে গেছে ইরানের তেল ট্যাংকার ‘সানচি’। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে। ওই জাহাজে থাকা ৩২ আরোহীর মধ্যে এরইমধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থার বরাত দিয়ে রবিবার বলা হয়েছে, বাকী ২৯ জনকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ।

‘সানচি’ নামের জাহাজ এক লাখ ৩৬ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে ইরান থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল। গত ৬ জানুয়ারি পূর্ব চীন সাগরে সাংহাই উপকূল থেকে ২৬৯ কিলোমিটার দূরে হংকংয়ের মালবাহী জাহাজ সিএফ ক্রিসটালের সঙ্গে সংঘর্ষের পর এতে আগুন ধরে যায়। ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থার প্রধান মোহাম্মাদ রাসতাদকে উদ্ধৃত করে রবিবার পার্সটুডের খবরে বলা জহয়েছে, দুর্ঘটনা কবলিত তেল ট্যাংকারটি আজ ডুবে গেছে। এর ফলে নিখোঁজ ২৯ নাবিকের বেঁচে থাকার সম্ভাবনাও শেষ হয়ে গেছে।’

এর আগে তিন ইরানি নাবিকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। মোহাম্মাদ রাসতাদ জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ইরানি উদ্ধারকর্মীরা ট্যাংকারের ভেতরে ঢুকতে পারেন নি। তবে যে জাহাজটির সঙ্গে ইরানি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে সেটির নাবিকরা বলেছেন, ট্যাংকারে সংঘর্ষের পরপরই ঘটা বিস্ফোরণেই নাবিকরা নিহত হয়েছেন। সেখানে তৎপর উদ্ধারকর্মীরাও একইভাবে জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই নাবিকরা প্রাণ হারিয়েছেন। কারণ সেখানে বিস্ফোরণ ঘটেছিল ও বিস্ফোরণের ফলে যে গ্যাস তৈরি হয়েছিল তাতে বেঁচে থাকা সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর