,

৩২ বলে সেঞ্চুরি, গেইলের পরই পন্ত

news-image

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের গড়া দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা আজ হুমকির মুখে পড়েছিল। অল্পের জন্য অবশ্য রেকর্ডটা ভাঙেনি। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৩২ বলে সেঞ্চুরি করেছেন দিল্লির উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় আজ হিমাচল প্রদেশের বিপক্ষে ৩৮ বলে অপরাজিত ১১৬ রানের টর্নেডো ইনিংস খেলার পথে ৩২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন পন্ত। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডটা এখনো দখলে রেখেছেন গেইল।

বিশ্ব রেকর্ড না হলেও ভারতীয় রেকর্ড ঠিকই ভেঙেছেন পন্ত। টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানের আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল রোহিত শর্মার। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত। যেটি আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেভিড মিলারের সঙ্গে যৌথভাবে দ্রুততম।

টি-টোয়েন্টিতে এটিই পন্তের প্রথম সেঞ্চুরি। তার এই সেঞ্চুরিতে ১৪৫ রানের লক্ষ্যটা ৮.২ ওভারেই পেরিয়ে গেছে দিল্লি। দিল্লি ম্যাচ জিতেছে ১০ উইকেটে। পন্তের ১১৬ রানের ১০৪-ই এসেছে বাউন্ডারি থেকে! ইনিংসটিতে ছিল ১২টি ছক্কা ও ৮টি চারের মার। অপর প্রান্তে ৩৩ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন গৌতম গম্ভীর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর