,

‘ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ’

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে বাংলাদেশ যে কতটা শক্তিশালী সে কথা সবাই জানে। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে গতকালই বাংলাদেশে পৌঁছে গেছে শ্রীলঙ্কা দল। দেশ ছাড়ার আগে শ্রীলঙ্কার ওয়ানডে দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথইউজও স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, ‘বাংলাদেশের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা ভীষণ চ্যালেঞ্জের। বিগত কয়েকটি সিরিজের মধ্যে ঘরের মাঠে তারা মাত্র একটিতে হেরেছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে জিতেছে তারা। যে কারণে নিজেদের মাঠে ওরা ভয়ঙ্কর প্রতিপক্ষ।’

ত্রিদেশীয় সিরিজ শুরুর ঠিক আগের দিন লঙ্কান অধিনায়কের পাশে বসে হাথুরুও বলে উঠলেন ‘বাংলাদেশ ঘরের মাঠে ভালো দল ও কঠিন প্রতিপক্ষ।’

ইতিহাস জানাচ্ছে হাথুরুর কোচিংয়ে বাংলাদেশ দল ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত পরাশক্তির দেশগুলোকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। এই সময়ের মধ্যে একটি মাত্র সিরিজ হারের রেকর্ড আছে সেটা ইংল্যান্ডের বিপক্ষে। সেই সাফল্যের সুখ স্মৃতি চারণ করতে গিয়ে ক্ষানিক আপ্লুত হাথুরু বলে বসেন, ‘গত সাড়ে তিন বছর আমরা ঘরের মাঠে একটি ছাড়া সবগুলো সিরিজই জিতেছি। সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়ে বলেন, আসলে এটা হবে আমার সাবেক দল বাংলাদেশ।’

শ্রীলঙ্কার কোচ হিসেবে নিজের প্রথম সিরিজে সাবেক শিষ্যদের পাচ্ছেন হাথুরুসিংহে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৭ জানুয়ারি (বুধবার) নিজেদের প্রথম ম্যাচের বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর