,

ফিঞ্চের হ্যাটট্রিক সেঞ্চুরি!

news-image

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পেলে হয়তো সেঞ্চুরি না করে মাঠ ছাড়তে পারেন না অ্যারন ফিঞ্চ। তারই প্রমাণ রাখলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সেঞ্চুরি হাঁকিয়ে। এই মাঠে প্রিয় প্রতিপক্ষ ইংলিশদের বিপক্ষে টানা তিনটি সেঞ্চুরি করলেন এ অজি ওপেনার।

যেখানে টসে হারা স্বাগতিক অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইনিংসের বিরতি চলছে।

রঙ্গিন পোশাকের স্পেশালিস্ট ব্যাটসম্যান ফিঞ্চ ইংল্যান্ডকে পেলে দুর্দান্ত কিছুই করে বসেন। যেখানে ২৪ ইনিংসে ইংলিশদের বিপক্ষে পাঁচটি সেঞ্চুরি করেছেন এ ডানহাতি, ওয়ানডেতে চারটি ও টি-টোয়েন্টিতে একটি। অন্য প্রতিপক্ষদের বিপক্ষে তিনি ৯১ ইনিংসে ক্যারিয়ারের অন্য পাঁচটি সেঞ্চুরি করেছেন।

এদিকে মেলবোর্নের এমসিজি মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ফিঞ্চের ব্যাটিং গড় ১২১। তার তিনটি সেঞ্চুরির স্কোর যথাক্রমে ১২১, ১৩৫ ও আজকেরটি ১০৭।

এদিন দলীয় ১০ রানে অজিদের প্রথম উইকেটের পতন হয়। ব্যক্তিগত দুই রানে ফেরেন ডেভিড ওয়ার্নার। ২৩ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে মিচেল মার্শের সঙ্গে দারুণ জুটি গড়ে ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ।

১১৯ বলে ১০টি চার ও তিনটি ছক্কায় ১০৭ করে মঈন আলীর বলে বিদায় নেন। মার্শের ব্যাট থেকে আসে ৫০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন মার্কাস স্টোইনিস। ৪০ বলে পাঁচ চার ও দুটি ছক্কায় ঝড়ো হাফসেঞ্চুরি তুলে নেন এই অলরাউন্ডার।

শেষ দিকে টিম পেইন (২৭) ও প্যাট কামিন্সের (১২) ছোট দুটি ইনিংসে ভর করে ৩০০ রানের কোঠা পার করে অজিরা।

ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেপ পান পেসার লিয়াম প্লাঙ্কেট। দুই উইকেট নেন স্পিনার আদিল রশিদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর