,

১৯ বছর পর শাহরুখ-কাজল-রানি একই ছবিতে

news-image

বিনোদন ডেস্ক : পর্দায় তাদের প্রেম-বিরহ এক সময় দারুণ উপভোগ করে দর্শক। কিন্তু ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির পর তাদের আর এক সঙ্গে দেখা যায়নি। ১৯ বছর পর আবারও বড় পর্দায় একই ছবিতে তারা। বলিউডের এই তিন তারকা হলেন শাহরুখ খান, কাজল ও রানি।

আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিতে বামনের চরিত্র অভিনয় করছেন শাহরুখ খান। এ ছবিতেই অতিথি শিল্পী হয়ে হাজির হবেন কাজল ও রানি। করণ জোহরের ‘কভি আলবিদা না ক্যাহনা’ ছবিতেও কয়েক সেকেন্ডের জন্য ছিলেন কাজল।

জি-নিউজ বলছে, ১৯ বছর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শাহরুখ-রানি-কাজলকে দারুণ পছন্দ করেন ভক্তরা। তাই আবারো তিনজন একসঙ্গে হচ্ছেন ‘জিরো’ ছবিতে। কেউ কেউ বলছেন, এটা কুছ কুছ হোতা হ্যায় টু।

ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। রানি, কাজল ছাড়াও ‘জিরো’তে দেখা যাবে কারিশ্মা কাপুর, শ্রীদেবী ও আলিয়া ভাটকে। ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কইফ ও অনুষ্কা শর্মাও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর