,

অস্ট্রেলিয়ায় শাকিব বুবলীর রোমান্স!

news-image

বিনোদন ডেস্ক : ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং নিয়ে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ঢাকাই ছবির সুপারস্টার নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী।

ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। ছবিটির গানের শুটিং নিয়েই এখন দেশের বাইরে রোমান্স করে বেড়াচ্ছেন এ জুটি।

কিছুদিন আগে ছবিটির একটি গান ব্যাংককে শুটিং করা হয়। সেখান থেকে ছুটেন অস্ট্রেলিয়াতে। এখন সেখানেই একটি গানের শুটিং হচ্ছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক উত্তম আকাশ।

সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে শুটিংয়ের কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও ফুটেজ। সেখানে দেখা যায়, বেগুনি রঙের পোশাকে বুবলী আর তার সঙ্গে মিল রেখে সাদা টি-শার্ট ও বেগুনি রঙের ওড়না গলায় শাকিব। দুজনকে আকর্ষণীয় লাগছে বলেই মনে করছেন ভক্তরা।

গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের বাবা যাদব। ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়া। এ বছরের কোনো একটি উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাবে ছবিটি।

এছাড়া আরও নতুন ছবিতে জুটি হয়েছেন এ দুই তারকা। এর মধ্যে আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’, আশিকুর রহমানের ‘সুপারহিরো’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর