,

সব ভুলে খেলায় মনোযোগ দিতে চান সাব্বির

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাও বলার অপরাধে কিশোরকে চর-থাপড় দেয়ায় প্রায় কোটি টাকা গচ্চা গেছে সাব্বির রহমান রুম্মনের। সম্প্রতি ঘটে যাওয়া সেই বিতর্কিত ইস্যু ভুলে খেলায় মন দিতে চান জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

এক কিশোরকে পেটানোর অপরাধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রুম্মনকে ২০ লাখ টাকা জরিমানা এবং ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে।শুধু তাই নয়। এই অপরাধের কারণে বিসিবির চুক্তি থেকেও বাদ দেয়া হয় রুম্মনকে।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাব্বির বলেন, আমার ওপর এই ঘটনা অনেক প্রভাব ফেলেছে। যদি পেশাদার খেলোয়াড় হিসেবে চিন্তা করি, তাহলে অতীত অতীতেই থাক। যা হওয়ার হয়ে গেছে, এটার প্রভাব যাতে খেলায় না পড়ে, সেটা নিয়ে চিন্তা করছি।সোমবার থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে নিজের লক্ষ্য নিয়ে রুম্মন বলেন, দলকে আমার জায়গা থেকে সেরাটা দিতে চাই। ব্যক্তিভাবে আমি ভালোভাবেই প্রস্তুত। যেসব দুর্বল জায়গা রয়েছে সেগুলো ঠিক করার চেষ্টা করেছি। ব্যাটিংয়ের সময় স্পিন বল খেলা ও সামনের পা চালানো নিয়ে কিছু কাজ করেছি।জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে দুই বছরে ৮৯টি ম্যাচ খেলেছেন সাব্বির।

বেশকিছু ম্যাচে ভালো শুরুর পরও শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে নিয়ে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, সেঞ্চুরি করতে না পারায় আমি নিজেই হতাশ। তবে আমি চেষ্টা করছি। আশা করি, কোনো একসময় হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর