,

সিরিয়ায় মার্কিনপন্থী গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের অভিযান শুরু

news-image

সিরিয়া-তুরস্ক সীমান্তবর্তী এলাকা ইফরিনে আজ দুপুর থেকে সেনা অভিযান শুরু করেছে তুর্কি সেনাবাহিনী। ইতিমধ্যেই ইফরিনে কুর্দি গেরিলা বিএডের যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক গোলা বর্ষণ শুরু করে দিয়েছে। তুরস্কের দৈনিক হুররিয়াত জানিয়েছে, তুর্কি সেনাবাহিনী সিরিয়া সীমান্ত এলাকা হ্যাটাগ থেকে হামলা শুরু করেছে।

এদিকে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুশিয়ারী দিয়ে বলেছেন, ইফরিনে যদি মার্কিন সমর্থিত গেরিলা আত্মসমর্পন না করে তাহলে তাদেরকে সমূলে ধ্বংস করে দেয়া হবে।

তুরস্কে ক্ষমতাসীন একে পার্টির এক সমাবেশে বলেন, আমেরিকা মনে করেছে, তারা এমন একটি বাহিনী গঠন করেছে যারা সিরিয়া হত্যাযজ্ঞ এবং লুণ্ঠন চালাচ্ছে, অবিশ্যই আমরা এসব চোরকে এক সপ্তাহের কম সময়ে ধ্বংস করে দিব।

তুর্কি প্রেসিডেন্ট আমেরিকাকে লক্ষ্য করে বলেন, আমেরিকা কার্গো জাহাজ এবং বিমানে করে সিরিয়ায় অস্ত্র পাচার করেছে এবং এর একাংশ কালো বাজারে বিক্রি করেছে আর আরেক অংশ আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে।

উল্লেখ্য, কুর্দি সন্ত্রাসীগোষ্ঠি পিকেকে এবং বিএডকে আমেরিকা সহযোগিতা করার কারণে আমেরিকাকে দুষছে তুরস্ক। তুর্কি সশস্ত্র বাহিনী এ পর্যন্ত কয়েক বছরে ৩ হাজারের অধিক পিকেকে সন্ত্রাসীকে খতম করেছে। সূত্র : ইয়েনি সাফাক , খালিজ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর