,

রাজশাহীতে মদ্যপানে কলেজছাত্রীর মৃত্যু

news-image

পাপন সরকার শুভ্র , রাজশাহী : রাজশাহী নগরের ডাশমারি এলাকার একটি বাড়ি থেকে রিতু খাতুন (২০) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মতিহার থানা পুলিশ রিতুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

অতিরিক্ত মদপানের কারণে রিতুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সুমরা ও রেজাউল নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে বলে মতিহার থানার ওসি জানান।

রিতু মতিহার থানার ডাশমারী পূর্বপাড়া মহল্লার মৃত নেকবর হোসেনের মেয়ে। রিতু কমেলা হক ডিগ্রী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

মতিহার থানার ওসি মেহেদী হাসান জানান, রিতু নেশাগ্রস্ত ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। শুক্রবার দিবাগত রাতে মির্জাপুর কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় তলায় সুরমা
বেগমের বাসায় মদপান করে রিতু। সকালে অসুস্থ্য হয়ে পড়লে সুরমা রিতুর মাকে
খবর দেয়। বাড়িতে যাওয়ার পর রিতু মারা যান। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে মদের গন্ধ পাওয়া যায়। এছাড়াও সুরমার বাড়িতে যে ঘরে রিতু ছিল সেখানেও
মদের বোতল পাওয়া গেছে। সুরমার বাসায় মাঝে মধ্যে গিয়ে রিতু থাকতো বলে জানান তিনি।

তিনি আরো বলেন, রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রিতুর লাশের ময়নাতদন্ত
করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে  বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে।  ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর
পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর