,

ছয় ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

news-image

কুমিল্লা সদরে দুর্ঘটনায় বন্ধ হওয়ার ছয় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কুমিল্লা রেল স্টেশনের উপ-সহকারী পরিচালক লিয়াকত আলী মজুমদার জানান, উদ্ধার কাজ শেষে শনিবার বেলা ৩টার পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি জানান, লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ চালায়। বেলা ৩টা ১০ মিনিটে চলাচল শুরু হয়।

সকাল ৯টা ২৫ মিনিটে আখাউড়া থেকে কুমিল্লার উদ্দেশে ছেড়ে আসা একটি ডেমু ট্রেন কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া এলাকায় রেল ক্রসিংয়ে বালু ভরতি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় ডেমু ট্রেনটি রেল লাইন থেকে ছিটকে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার সময় তিনটি সাইকেলও পারাপার করছিল। ট্রেন আসতে দেখে আরোহীরা সাইকেল ফেলে নিরাপদে চলে যান বলে স্থানীয়রা সাংবাদিকদের জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর