,

২০২০ পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করলেন জিদান

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন দলটির কোচ জিনেদিন জিদান।

কোপা ডেল রে’তে নুমানসিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করার পরে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পরে ফ্রেঞ্চ তারকা জিদান চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়ালের কোচ হিসেবে স্বপ্নের শুরু পরে জিদানের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি ইউরোপীয় চ্যাম্পিয়নদের জন্য সময়ের ব্যপার ছিল। জিদানের অধীনে ইতোমধ্যেই রিয়াল সম্ভাব্য ১০টি শিরোপার আটটি জিতেছে। যদিও এবারের লা লিগা মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে গ্যালাকটিকোরা।

জিদান বলেন, ‘প্রতিদিন আমি যা করছি তা আমি উপভোগ করছি। কারণ এভাবেই আমি এগিয়ে যেতে চেয়েছি। দুই থেকে তিন বছর আগেও আমি নিজেকে কোচ হিসেবে কল্পনা করিনি। কারণ পরিস্থিতি তখন এমন ছিল না। আমি জানি কীভাবে গত কয়েক বছর কেটেছে। এমনকি নতুন এই চুক্তিও সব কিছু রীতিমত পরিবর্তন করে দিতে পারবে না।’

আগামী মাসে প্যারিস সেন্ট-জার্মেইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইকে সামনে রেখে আগে থেকেই কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় নুমানসিয়ার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে দলের তারকাদের বিশ্রামে রেখেছিলেন জিদান। শেষ পর্যন্ত নুমানসিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল। বার্নাব্যুতে রিয়ালের হয়ে ১১ ও ৫৯ মিনিটে দুটি গোলই করেছেন লুকাস ভাসকুয়েজ। কিন্তু দু’বারই গুইলারমো গোল পরিশোধ করে সফরকারীদের খেলায় ফিরিয়ে আনেন। ম্যাচের অন্তিম মুহূর্তে অধিনায়ক ডান কাভলো লাল কার্ড পেলে শেষ পর্যন্ত নুমানসিয়াকে ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর