,

পাওলিকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে

news-image

বিনোদন ডেস্ক : মধুচন্দ্রিমায় গিয়ে আটকে যাওয়া পাওলি দাম দপ্ততিকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে। সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় গিয়ে বিপদে পড়েন চিত্রতারকা পাওলি দাম আর তার স্বামী অর্জুন দেব।

জানা গেছে, মধুচন্দ্রিমায় গিয়ে পাওলি সম্পতি আলপ্‌সের কাছে জারম্যাটের একটি স্কি রিসোর্টে ছিলেন । বুধবার এই অঞ্চলে তীব্র তুষারপাত শুরু হয়। রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে আটকা পড়েন প্রায় ১৩ হাজার পর্যটক। তাদের মধ্যে ছিলেন পাওলি ও অর্জুন। শেষ পর্যন্ত তুষারপাত আতঙ্ক তৈরি করে। পাওলির ভাষায়, তুষারপাত যে কী ভয়ংকর রূপ নিতে পারে, তা এবারই প্রথম দেখেছেন তারা।

গত বুধবার দুপুরে অন্য পর্যটকদের সঙ্গে এই দম্পতিকে হেলিকপ্টারে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়। শেষ খবর পাওয়ায় পর্যন্ত পাওলি আর অর্জুন সুস্থ আছেন। তারা নিরাপদে ফিরে আসায় কলকাতার প্রখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রতীম ডি গুপ্ত, অরিন্দম শীল সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ, ওরা সুস্থভাবে ফিরে আসতে পেরেছে।

সুইজারল্যান্ড থেকে পাওলি আর অর্জুন যাবেন দুবাইয়ে। তারপর ১৬ জানুয়ারি ফিরে আসবেন পাওলির শ্বশুরবাড়ি গুয়াহাটিতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর