সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্দান্ত জয়ে শুরু বাংলাদেশের যুব বিশ্বকাপ

news-image

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হল বাংলাদেশের। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়েছে সাইফ বাহিনী।

ওভালের লিঙ্কন গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে নামিবিয়াকে ১৯১ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ১০৩ রানে থামে দলটি।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নামিবিয়া। দলীয় ১২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। এর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি, যা একটু চেষ্টা করেন ভ্যান উইক ও অ্যাটন। উইক তুলে নেন হাফসেঞ্চুরি এবং অ্যাটন করেন ২৪ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১০৩ রানে থামে আফ্রিকা মহাদেশের দলটি।

বাংলাদেশের হয়ে বোলিং আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কাজী অনিক ও হাসান মাহমুদ। তারা প্রত্যেকে শিকার করেন ২টি করে উইকেট।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়া হয়ে খেলেন পিনাক ঘোষ ও মোহাম্মদ নাঈম। পিনাক ব্যক্তিগত ২৬ রানে ফিরলেো ক্রিজে থেকে যান নাঈম। এর পর অধিনায়ক সাইফকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি।

ব্যক্তিগত ৬০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন নাঈম। ৮ চার ও ১ ছক্কায় এ ইনিংসটি সাজান তিনি। এর পর দলকে টেনে নিয়ে যান সাইফ। ব্যাটে ছোটান রানের ফোয়ারা। শেষ পর্যন্ত তার অপরাজিত ৮৪ রানের নান্দনিক ইনিংসে ৪ উইকেটে ১৯০ রানের পুঁজি পায় বাংলাদেশ।

মাত্র ৪৮ বল খেলে ৮৪ রান করেন সাইফ। ইনিংসটি তিনি সাজান ৩ চার ও ৫ ছক্কায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা