,

তিউনিসিয়ায় ব্যাপক ধরপাকড়ের পর বিক্ষোভ চলছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কর ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য সরকারি পরিকল্পনার পর তিউনিসিয়ায় সপ্তাহব্যাপী বিক্ষোভে অন্তত সাতশ ৭০ জনকে আটক করা হয়েছে। ধরপাকড় অভিযান এখনো অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, বহু মানুষ আটক হতে পারে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার মুখপাত্র রুপার্ট কলভাইল জানান, শুক্রবার পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়া শান্তিপূর্ণভাবে সংসদ অধিবেশনে বসার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি আরো জানান, ব্যাপক ধরপাকড়ের ব্যাপারেও আমরা উদ্বেগ প্রকাশ করেছি। জানা গেছে সাতশ ৭৮ জনকে আটক করা হয়েছে গত সোমবার থেকে। ১৫ থেকে ২০ বছর বয়সের অনেককেই আটক করা হয়েছে। তারা তো অনেক ছোট।

তিনি আরো বলেন, সরকার নির্বিচারে বিক্ষোভকারীদের এভাবে আটক করতে পারে না। একজনকে হত্যাও করা হয়েছে। বহু মানুষ আহত হয়েছে।

এদিকে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরকারি ভবন ভাঙচুরসহ দোকানপাট লুট, রাস্তা বন্ধ করে দেয়াসহ নানাভাবে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। ফলে দুই হাজার একশ সেনা মোতায়েন করেছে সরকার।

দোকানপাট লুট করার অভিযোগে গত বৃহস্পতিবার গণহারে একশ ৫১ জনকে আটক করা হয়েছে।সূত্র : আলজাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর